রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের ইটাগাছা হাটের সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট গিয়ে শেষ হয়।

সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাড.আব্দুর ছাত্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, পৌর যুবদলের আহবায়ক আলি শাহিন, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, পৌর যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামসহ আরো অনেকে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমরা নির্বাচন, সন্ত্রাস, গুম ও খুনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই। এই সরকার ছত্রছায়ায় থেকে তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের কাছে বিএনপি ও বিএনপি নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে।
বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্রের রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব