বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের শুরু আছে কিন্তু শেষ নেই। বৃহস্পতিবার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে জেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটিসাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এসময় ফ্যাসিস্ট হাসিনার বিচার, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার, গোপালগঞ্জে হামলা কেন,প্রশাসন জবাব চাই,আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাই নাই,ধর্ষকদের ঠাই নাই ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত হয়। মিছিলে হাজার নেতাকর্মী মিছিল অংশ নেয়। এর আগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাও আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. হাবিবুর রহমান, এড. শহিদুল ইসলাম মুকুুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটার অধ্যাপক আব্দুল গাফফার, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, শহর জামাতের নায়েবে আমীর মো. ফখরুল হাসান লাভলু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্বারা জুলাই যোদ্ধা এনসিপির নেতাকর্মীদেরব বর্বরোচিত হামলা চালানো হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। খুনি হাসিনা ও তার ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের অংশ নয়। যে সেখানে সমাবেশ করা যাবেনা। এই সময় বক্তারা হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। তা না হলে উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে বলে হুশিয়ারী দেন বক্তারা। এছাড়া আগামী ১৯ জুলাই জামায়াতের সমাবেশ সফল করার আহবান জানান জামায়াতনেতারা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খোরশেদ আলম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ