মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পিতাকে হত্যার দায়ে ছেলের কারাদন্ড ও জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি: কাজে না যাওয়ায় বাবাকে বটি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে হানিফকে যাবজ্জীবন জেল জরিমানা করেছে সাতক্ষীরার জজ আদালত।

সাতক্ষীরার জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু জানান, সাতক্ষীরায় পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম আবু হানিফ। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রেউই গ্রামের মুনসুর সরদারের ছেলে।

সাতক্ষীরার আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু আরও জানান, মুনসুর সরদার কাজ করতেন না। এ নিয়ে পরিবারে অশান্তি লেগে ছিল। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে আবু হানিফ কাজ থেকে বাড়িতে ফিরে এসে দেখেন তার বাবা মুনসুর সরদার বারান্দায় বসে আছেন। মুনসুর সরদার কাজে না যাওয়ায় ছেলে আবু হানিফ ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে বটি নিয়ে এসে তার বাবার বুকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মুনসুর সরদারের ভাইপো মশিউর রহমান।

মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে নথি পর্যালোচনা করে বিচারক আসামি আবু হানিফকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আবু হানিফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি এই চারটিবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি

দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী