বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে সমবায় র‌্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

পরে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বলেন, ‘সমবায়ের মাধ্যমেই দেশকে উন্নত করা সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমপি রবি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়ীদের কল্যানে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, ডিএই সাতক্ষীরার কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশিদ, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

এসময় সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন মহিলা সমবায় সমিতির সভানেত্রী মমতাজ বেগম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অরুপ কামুর সাহা, দক্ষিণ বাংলা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাহী পরিচালক প্রশান্ত কুমার ঘরামী প্রমুখ।

অনুষ্ঠানে সুবিধাভোগী সদস্যদের মাঝে উন্নত জাতের গাভী পালন প্রকল্পের আওতায় ৮ জনকে ১ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

এছাড়াও সমবায় অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১০ জন সমবায়ীকে শুভেচ্ছা স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় দপ্তরের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।

একই রকম সংবাদ সমূহ

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্যবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু