সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় সমবায় দিবসে র‍্যালী ও আলোচনা সভা

জি,এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মসূচির শুরুতে সমবায় অফিসের সামনে থেকে র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

উপজেলা সমবায় অফিসার সন্যাসী মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষক উত্তম মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বিআরডিবি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ব্যবস্থাপক বাবুরাম বুধুই, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান।

সভায় সমবায়ী গীতা রায়, সমবায় অফিসের সহকারী পরিদর্শক তানভীর হোসেন, অফিস সহকারী ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।

অনুষ্ঠানে সফল সমবায় সংগঠন হিসাবে কাদাকাটি গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতি, যদুয়ারডাঙ্গা দঃপাড়া একতা বহুমুখী সমবায় সমিতি, কল্যাণপুর যুব উন্নয়ন বহুমুখী স, স, গাইয়াখালী সূর্য্যমুখী স য় ও ঋণদান সমিতি, আশাশুনি পূর্বপাড়া মিলন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, আশাশুনি ইউসিসিএ লিঃ ও পারিশামারী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার