সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, কাজী আলাউদ্দীন বলেছেন, দেশে কোন সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু বলে কিছু নেই। এদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সকলেই আমরা ভাই-ভাই। এখানে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে সকল ধর্মের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। সারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক তারেক রহমান পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অতন্দ্র প্রহরীর মতো আপনাদের পাশে থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

রবিবার সারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীতে পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন এসব কথা বলেন।

তিনি বলেন স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোসহিন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করেছেন। তারই উত্তরসরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের দেখানো পথে দেশ পরিচালনা করছেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন আরো বলেন, দুর্গা পূজায় পূর্বে ৫শ কেজি চাল দেওয়া হতো, কিন্তু পূজাউৎসব কে বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী প্রতিটি মন্দিরে আরো ১শ কেজি চাল বেশি বরাদ্দ দিয়ে ৬শ কেজি অনুদান দিয়েছেন। তিনি জামায়াত ইসলাম কে সমালোচনা করে বলেন গত ঈদে অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে সাতক্ষীরায় লক্ষ লক্ষ টাকা ও নতুন কাপড় বরাদ্দ দেওয়া হয়েছিলো। কিন্তু জামায়াত ইসলামের এমপিরা অসহায় গরিবদের না দিয়ে জামায়াত-শিবিরসহ তাদের দলীয় নেতা-কর্মীদের মধ্যে সরকারি অর্থ বিতরণ করেছে। তিনি বলেন গত নির্বাচনে হিন্দু ভাই-বোনেরা আপনারা আমাকে ৩৫ হাজার ভোট দিয়েছেন। তার জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আমি দুর্ভাগ্যবসত জয়লাভ করতে পারেনি। আমি পরাজিত হয়েও আপনাদের পাশে আছি, ভবিষতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আগামীতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে আমি সততা ও স্বচ্ছতার সাথে সরকারি সব উন্নয়ন কাজ সমান ভাবে বন্টন করবো।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন রবিবার সারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীতে বিকাল ৫টা থেকে গভিররাত পর্যন্ত শতশত নেতা-কর্মীদের সাথে নিয়ে বিশাল মটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ঘোষপাড়া সার্বজনীন, খাজরা বাজার সার্বজনীন দুর্গা মন্দির, ঘুগুমারী সরিরাবাদ দুর্গা মন্দির, গদাইপুর সার্বজনীন পূজা মন্দির, তুয়ার ডাঙা পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা তাতিদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আজিজুর রহমান, খাজরা ইউনিয়ন যুব দলের আহবায়ক মিজানুর রহমান, দিদারুল ইসলাম বাপ্পি, খাজরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম, খাজরা বাজার পূজা মন্দির কমিটির সভাপতি হিরন্ময় মন্ডল, সাধারণ সম্পাদক ঠাকুর দাস সানা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬,বিস্তারিত পড়ুন

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার