বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে টেকসই বেড়িবাঁধের দাবিতে ব্যতিক্রমি নৌকা বন্ধন

জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষতির মুখে বারবার দুর্যোগের কবলে পড়া উপকূলের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য টেকসই বেড়িবাঁধের দাবিতে সাতক্ষীরার সুন্দরবনের খোলপেটুয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমি নৌকা বন্ধন।

তারা টেকসই বেড়িবাঁধ নির্মান, দেশের ৩৭ বন্যা কবলিত জেলাকে রক্ষা এবং দুর্যোগপ্রবণ এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তার দাবি তুলে নানা ধরনের স্লোগান দেন।

সোমবার দুপুর থেকে দীর্ঘসময় ধরে নদীজুড়ে বসেছিল এই নৌ-বন্ধন।

এতে শতশত নৌকা ও কিছু সংখ্যক ট্রলার ও তার আরোহীরা পোস্টার ব্যানার নিয়ে কয়েকঘন্টা অবস্থান নেন।

বীর মুক্তিযোদ্ধা আফাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বন্ধনে আরও বক্তব্য রাখেন মনোয়ার হোসেন, রনজিত মন্ডল, অসিত মন্ডল, মাসুদুল তরফদার, বাঘবিধবা রিজিয়া খাতুন, শাহিদ খাতুন, ইলিয়াস সানা প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিন বলেন বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলের এই অঞ্চল বারবার ঝড় ও জলোচ্ছাসের শিকার হচ্ছে। সম্পদ ও প্রানহানি ঘটছে অহরহ।

দুর্যোগের মুখে হাজার হাজার পরিবার হারাচ্ছেন তাদের বসতভিটা ও বাড়ি। কৃষি ও মৎস্য সম্পদ হারিয়ে তারা পানিবন্দী জীবন থেকে রক্ষা পেতে উদ্বাস্তু হচ্ছেন। এরই সাথে তাদের মুখে নেই খাবার, নেই সুপেয় পানি। পুষ্টিকর খাদ্যের অভাবে তাদের জীবন হয়ে পড়ছে রোগগ্রস্থ। এসব মানুষকে বাঁচাতে হলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মান করতে হবে।

স্থানীয় এনজিও লিডার্স ও খাদ্য নিরাপত্তা(খানি) আয়োজিত এই নৌকা বন্ধনে অংশ নেন উপকূল এলাকার শত শত মানুষ। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদেরকে দুর্যোগ থেকে বাঁচান। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা