সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচারকালে শ্যামনগরে দুই রোহিঙ্গা নারী ও পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে কৈখালী রিভারাইন বর্ডার গার্ড (আরবিজিবি)।
আটক দুই রোহিঙ্গা নারী হলেন- কক্সবাজার জেলার টেকনাফ এলাকার মো: নূর আলমের কন্যা সাজিদা খাতুন (১৮) ও একই এলাকার হাফেজ আহমেদের কন্যা হাজেরা খাতুন (২১)।

কৈখালী রিভারাইন বর্ডার গার্ড (আরবিজিবি) কোম্পানী বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো: লিয়াকত আলী মোল্যা রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, (১৪ জুলাই) রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ভারত সীমান্তবর্তী সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি গ্রামে এক মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়।

এসময় ওই দুই নারী রোহিঙ্গাকে ভারতে পাঁচারকারী চক্রের সদস্য আব্দুল্লাহ তরফদার (৪২) কে হাতেনাতে আটক করা হয়। সে কালিঞ্চি গ্রামে আকবর হোসেন তরফদারের ছেলে।
সে দীর্ঘদিন ধরে ভারতে মানব পাঁচার করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

আরবিজিবি’র কোম্পানী বিওপি কমান্ডার নায়েক সুবেদার লিয়াকত জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে দুই নারী রোহিঙ্গাকে ভারতে পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ওই দুই নারী রোহিঙ্গা সদস্যসহ পাঁচারকারী আব্দুল্যাহ তরফদারকে আটক করা হয়।
মোটা অংকের টাকায় চাকরীর প্রলোভনে তাদের ভারতে পাঁচার করা হচ্ছিল তিনি জানান।

তবে, দুই নারী রোহিঙ্গাকে কক্সবাজার থেকে কিভাবে শ্যামনগরে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, দুই রোহিঙ্গানারীসহ পাঁচারকারী আব্দুল্লাহকে মুখোমুখি করে (রবিবার সন্ধ্যায়) বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচারের ঘটনার সত্যতা স্বীকার করেছে তারা।

একই রকম সংবাদ সমূহ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ওবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের

চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া ৮০বিস্তারিত পড়ুন

পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য

২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সঙ্গে জিয়াউল আহসান জড়িত ছিলেনবিস্তারিত পড়ুন

  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
  • বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন
  • ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ : শিক্ষামন্ত্রী