মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বহুল আলোচিত হত্যাকান্ডে ‘মৃত্যু’ই যেন দুই ভাইয়েরর চির মিলন

“ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও সে পর হয় নারীর কারণ” বেঁচে থাকতে ২ ভাই এক সাথে ঘুমাতে না পারলেও মরার পরে দিব্বি পাশাপাশি কবরে শুয়ে আছে সহোদর শাহজান -মোন্তাজ।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জগদানন্দকাটি গ্রামের মজিদ মোড়লের ২ পুত্র মোন্তাজ মোড়ল (৩৫) ও তার বড়ভাই শাহাজান মোড়ল (৪০)বসতভিটার এক টুকরা জমি নিয়ে বিবাদে জড়িয়ে ছিল। এ কারণে বড়ভাই শাহাজান গত ৭ মার্চ রাত্র ৯ টার দিকে তাঁর ছোট স্ত্রীর কু-পরামর্শে আগে থেকে বাড়িতে প্রবেশের মুখে দেশিও অস্ত্র দা নিয়ে ওৎ পেতে ছিল। ছোটভাই মোন্তাজ বাড়িতে প্রবেশ করা মাত্রই এলোপাতাড়ী কুপিয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যায়।

এদিকে মোন্তাজকে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনার ২দিন অতিবাহিত না হতেই একই অরশে জন্ম নেওয়া ভাইকে হত্যা করে নিজেকে কোন ভাবেই বিবেকের কাছে জবাব দিতে পারছিলো না।তাই নিজের জীবন দিয়ে ভাইয়ের কাছে চলে গেল। ২ দিন বিবেকের সাথে যুদ্ধ করে ৯ মার্চ রাতে পলাতক থাকা অবস্থায় জেলার কলারোয়া উপজেলার খরদো গ্রামের একটি বাগানে বিবেকঅধুষ্টিত হয়ে একটি বাগানের পৃত্তিগাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে ৯ মার্চ মঙ্গলবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করে। ওই বিকালেই মোন্তাজের কবরের পাশে হত্যাকারী বড়ভাই শাহাজান কে কবরস্থ করা হয়।

এদিকে, ১০ মার্চ সকালে ওই হৃদয়বিদারক ২ ভাইয়ের মৃত্যুর ঘটনা জানতে তাঁদের বাড়িতে গিয়ে দেখা যায় এক নিদারুণ কষ্টের শোক যেন তাঁদের অষ্ট -পিষ্টে জড়িয়ে রেখেছে। ২ ভাইয়ের বসতঘরে পুলিশ কাঁটা সহ তালা লাগিয়ে দিয়েছে। মা ২ ছেলেদের হারানোর শোকে পাথর হয়েছে। বাবা মজিদ মোড়ল পাগলের মত এদিক-সেদিক ছুটাছুটি করছে। ঘাতক বড়ভাইয়ের ২ স্ত্রীর ২টি পুত্র সন্তান রয়েছে।

হত্যার শিকার মোন্তাজের স্ত্রীর ২টি কন্যা সন্তান রয়েছে। যাঁর মধ্যে একটি মেয়ে বিবাহযোগ্য। তাঁদের মা বারবার বলছিল শাহজানের ছোটস্ত্রী মামলার বাদিনীর কারণে এ আজ তাঁর পৃথিবী অন্ধকার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা