মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নীলডুমুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

আবু সাঈদ সাতক্ষীরা : বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংশ করেছে বিজিবি। ৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০টায় সাতক্ষীরা নীলডুমুরস্থ ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে উক্ত মাদকদ্রব্য ধ্বংশ করা হয়। বিগত সেপ্টেম্বর ২০২০ হতে জুলাই ২০২৩ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ধ্বংশকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মদ ২ হাজার ৭৪ বোতল, ফেন্সিডিল ৯, হাজার ৬২১ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ হাজার ৪৬৮ পিস, গাঁজা ১২ কেজি ৪০০ গ্রাম, বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ১ লাখ ৪ হাজার ১২ পিস, বাংলা মদ ২ লিটার, বিয়ার ১ বোতল, তামাক ১০০ গ্রাম, ভারতীয় পাতার বিড়ি ৬৫ হাজার ৭৬৯ প্যাকেট, ভারতীয় বিড়ির পাতা ১ কেজি ৮০০ গ্রাম, ভারতীয় ব্লাক হুইসকি ৬ প্যাকেট।

আটককৃত মাদকদ্রব্য ধ্বংশ কার্যক্রমের সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা পরিচালক মোঃ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ এর সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনায়েন, বিজিবি ১৭ ব্যাটলিয়ন নীলডুমুরের সহকারী পরিচালক শাহ্ খালেদ ইমাম, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের হিসাবরক্ষক আব্দুল ওয়াজেদ খান চৌধুরী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সাতক্ষীরা নীলডুমুরস্থ ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি এর মহাপরিচালক এর নির্দেশনা অনুযায়ী নীলডুমুর ব্যাটালিয়নের সৈনিকগণ মাদক চোরাচালান দমনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ