শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে লাবসা কোয়ার্টার ফাইনালে

ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে সাতক্ষীরা সদর উপজেলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ বালক (অনূর্ধ্ব-১৭) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ জুন) বেলা ১১টায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র্র মন্ডল এর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।
উদ্বোধনী খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম ও লাবসা ইউনিয়নের ইউপি সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেওয়ার কথা ছিল ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদ দল বনাম শিবপুর ইউনিয়ন পরিষদ দল। উদ্বোধনী খেলায় শিবপুর ইউনিয় পরিষদ দল নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না হওয়ায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ ও রেফারীদের সর্বসম্মতিক্রমে খেলার নিয়ম অনুযায়ী ওয়াকওভার দেওয়া হয়। ফলে লাবসা ইউনিয়ন পরিষদ দল কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করে। উদ্বোধনী খেলায় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাই স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত