রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে ৭টি স্বর্ণেরবার আটক

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সীমান্ত থেকে সাতটি স্বর্ণেরবার আটক করেছে বিজিবি। এসময় চোরাকারবারির ফেলে যাওয়া একটি পুরনো মোটরসাইকেলও বিজিবি আটক করে। বুধবার (৩ জুলাই) দুপুরে আটককৃত সাতটি স্বর্ণের বারের ওজন ৮২০ গ্রাম। মূল্য ৮২ লাখ ৪৫ হাজার একশ টাকা। মোটরসাইকেলের মূল্য ৮০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে পাচার করার জন্য স্বর্ণের একটি চালান সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা উপজেলার বৈকারী বিওপি’র এলাকাধীন সীমান্ত পিলার ৭/৫১-এস হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাথন্ডা এলাকায় বিজিবি অবস্থান নেয়।

নায়েব সুবেদার মোঃ শামীম আলম এর নেতৃত্বে চৌকষ আভিযানিক দলটি উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেল যোগে আগত চোরাকারবারীকে ধাওয়া করলে স্বর্ণ চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময়ে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাসী করে পলিব্যাগের মধ্য হতে সাতটি স্বর্ণের বারসহ পুরাতন মোটরসাইকেলটি আটক করে।

তিনি বলেন, এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

“স্বপ্ন যেখানে সার্থক”—এই প্রত্যয়কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নরসিংদীর মনোহরদীতে বি.জে.এস.এম মডেলবিস্তারিত পড়ুন

  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম