শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম-মাহমুদউল্লাহ-মোস্তাফিজ

আগামী মাসে ত্রিনিদাদে বসছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পরের আসর। দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান। কিন্তু করোনা পরিস্থিতি ও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের কথা মাথায় রেখে তিনজনই ফিরিয়ে দিয়েছেন লোভনীয় সেই প্রস্তাব।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ৭৫ লাখ টাকায় দলে নিতে চেয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বাঁহাতি ওপেনার জানালেন, সবকিছু বিবেচনা করে ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব, ‘অনেক কিছু ভাবতে হয়েছে। আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি তো এখনো খুব একটা ভালো না। ওয়েস্ট ইন্ডিজ ও পুরো বিশ্বের বিমান যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যদি শুরু হয়—সেটিও ভাবতে হয়েছে।’

পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিতে বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা খরচ করতে রাজি ছিল আরেকটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনিও। তামিমের মতো মোস্তাফিজও চাইছেন দেশের মাটিতে আগে খেলতে, ‘দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় কোথাও যাওয়া কঠিন। অনেকগুলো সিরিজ বাতিল হয়ে গেল। আশায় আছি, সামনে আবার হুট করে যদি কিছু হয়, এ কারণে দেশের হয়ে খেলার আগে কোথাও খেলতে চাইছি না। আর শুনেছি খেলা শুরু হলে, প্রিমিয়ার লিগ দিয়ে হতে পারে। ওটাও ভাবছি।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও করোনার এই সময়ে ঝুঁকি নিয়ে ক্যারিবিয়ানে যেতে চান না। তাঁকে দলে নিতে কত টাকা খরচ করতে চেয়েছিল সিপিএলের ফ্র্যাঞ্চাইজি তা অবশ্য জানা যায়নি।

আগামী ১৮ আগস্ট শুরু হয়ে ৬ দলের সিপিএল শেষ হওয়ার কথা ১০ সেপ্টেম্বর। করোনার সব স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হচ্ছে টুর্নামেন্ট।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?