শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপ বিজয়ী ভারত সহ কোন দল কত প্রাইজমানি পেলেন!

ক্রীড়া প্রতিবেদক: হেনরিক ক্লাসেনের ঝড়ে দক্ষিণ আফ্রিকার মুঠোয় চলে যাওয়া ম্যাচ বের করে নিয়ে এসে শেষ ওভারের রোমাঞ্চ জিতে নিল ভারত। দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে ১৭ বছর পর টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার দল। স্বাভাবিকভাবেই এমন জয়ের পর ভক্তদের মনে প্রশ্ন চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজমানির ঘোষণা দিয়েছিল আইসিসি। সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দেওয়া হয় এবারের আসরে। যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজমানি। আর রানার্সআপ দলকে দেওয়া হয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা।

সেমিফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসেবে পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা করে। পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মূল্যে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা। সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ়, বাংলাদেশ এবং আমেরিকা এই টাকা পুরস্কার হিসাবে পেয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারবিস্তারিত পড়ুন

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভারতের গুজরাট রাজ্যের সুরেন্দ্রনগর জেলায় এক ভয়ংকর ঘটনা উদ্‌ঘাটন করেছে পুলিশ। ধর্মীয়বিস্তারিত পড়ুন

  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?