সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অলিম্পিকের প্রথম ম্যাচেই বিতর্ক

দু’ঘণ্টা পর গোল বাতিল! মরক্কোর কাছে হেরে গেলো আর্জেন্টিনা

টানা দুটো কোপা আমেরিকা এবং একটি বিশ্বকাপ জয় করে অলিম্পিকে স্বর্ণের লড়াইয়ে নেমেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। এবার প্যারিস থেকে ফুটবলের সোনাটা ছিনিয়ে নিতে পারলে ইতিহাস গড়ে ফেলবে আর্জেন্টাইনরা। অলিম্পিকে মেসি-ডি মারিয়ারা নেই। তবে বিশ্বকাপজয়ী দলের চার ফুটবলার রয়েছেন। যার মধ্যে অন্যতম হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস ওতামেন্দি।

কিন্তু সেই অজেয় দলটিই অলিম্পিকের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে গেছে মরক্কোর কাছে। যদিও আর্জেন্টিনা ও মরক্কো ম্যাচ ঘিরে তৈরি হল নানা নাটক।

শেষ মুহূর্তে দুই ঘণ্টা ধরে বন্ধ থাকল ম্যাচ। ততক্ষণ পর্যন্ত ম্যাচ ছিল ২-২ গোলে সমতা। এরপর খেলা শুরু হতেই ভিএআর দেখে আর্জেন্টিনার গোল বাতিল করে দিলো রেফারি। সে সঙ্গে ম্যাচ শেষের বাঁশি। সুতরাং, হারতেই হলো আর্জেন্টিনাকে।

সেন্ট এতিয়েনে স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে পুরোপুরি দাপট নিয়ে খেলে মরক্কোর ফুটবলাররা। যার ফলে ৬৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকলো আশরাফ হাকিমির দেশ। মরক্কোর হয়ে ৪৫+২ মিনিট এবং ৫১তম মিনিটে গোল করেন সুফিয়ানে রাহিমি। দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে।

সদ্য কোপা আমেরিকা জয়ী দেশটির বিরুদ্ধে তখন জয়ের স্বপ্ন দেখছিলেন মরক্কোর সমর্থকরা। ৬৮ মিনিটে একটি গোল শোধ করে দেয় আর্জেন্টিনা। গোল করেন জিউলিয়ানো সিমিওনে। এরপরও নির্ধারিত সময়ে ২-১ গোলে এগিয়ে ছিল মরক্কো।

এ সময়ই বিতর্কের সূত্রপাত। কারণ, ম্যাচে ১৫ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়। দীর্ঘ সংযুক্ত সময় দেয়া দেখে সবাই বিস্মিত হয়। কারণ, পুরো ম্যাচের দৈর্ঘ্য তখন দাঁড়িয়ে যায় ১১০ মিনিট ২৯ সেকেন্ড (সূত্র: অপটা, প্রথমার্ধের সংযুক্ত সময়সহ)। পুরো ম্যাচে বল পায়ে ছিল মাত্র ৫৪ মিনিট ২৭ সেকেন্ড। দ্বিতীয়ার্ধ খেলা হয়েছে মোট ৬৫ মিনিট। এর মধ্যে বল পায়ে ছিল কেবল ২৬ মিনিট ৫ সেকেন্ড।

সংযুক্ত সময় এত বেশি দেয়ার ফলে একটাই প্রশ্ন দেখা দেয়, রেফারি কী তাহলে আর্জেন্টিনাকে বিশেষ কোনো সুযোগ দিচ্ছে সমতায় ফেরার জন্য! ধারণা সত্যি করে সংযুক্ত সময়ের শেষ দিকে এসে ক্রিশ্চিয়ান মেদিনা গোল করে বসেন। আর্জেন্টিনা সমতায় ফেরে ২-২ গোলে।

কিন্তু এরপরই বৃষ্টির মত মাঠে ছুটে আসতে থাকে বোতল আর আতশবাজি। তুমুল বোতল বৃষ্টির মধ্যে খেলা বন্ধ করে দিয়ে রেফারি দুই দলের ফুটবলারদের নিয়ে মাঠ ত্যাগ করেন। তখনই মাঠে ঢুকে পড়েন মরক্কোর সমর্থকরা। তারা ধরেই নিয়েছিলো, মরক্কো আর জয় পায়নি। আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র হয়ে গেছে।

সাইটস্ক্রিণেও দেখাচ্ছিলো ম্যাচ ফুলটাইম। এরপরই সেখানে দর্শকদের উদ্দেশ্য করে বার্তা ভেসে ওঠে, ‘আপনাদের মাঠে থাকার সময় শেষ হয়ে গেছে। প্লিজ, যে যেখানে আছেন তার কাছাকাছি বের হওয়ার গেট দিয়ে স্টেডিয়াম ত্যাগ করুন।’ বার্তা দেখে ম্যাচ শেষ ধরে নিয়ে দর্শকরাও মাঠ ত্যাগ করে।

তবে তখন প্যারিস অলিম্পিকের অফিশিয়াল ওয়েবসাইটে ম্যাচটি ‘বিঘ্নিত’ বলে লেখা ছিল। এ অবস্থায় ম্যাচ বন্ধ ছিল দু’ঘণ্টা। ততক্ষণ ২-২ গোলে সমতায় ম্যাচ। দু’ঘণ্টা পর আবার খেলা শুরু হয়; কিন্তু ভিএআর দেখে মেদিনার গোলটি বাতিল করে দেন রেফারি। ইতালির পাওলো ভ্যালেরি ভিএআর দেখে সিদ্ধান্ত দেন ব্রুনো আমিওনে ছিলেন অফসাইডে। যার ফলে দু’ঘণ্টা পর শুরু হতে না হতেই গোল বাতিল করা হয় এবং এক মিনিটের মধ্যে খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন রেফারি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর