সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি কুদ্দুস, সম্পাদক তৈমুর

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া এলাকার একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘ ।নতুন কমিটিতে সভাপতি হিসেবে চাঁন্দুড়িয়ার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক হিসেবে কাঁদপুর গ্রামের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ কথাসাহিত্যিক তৈমুর রহমান মৃধা ।

(১২ আগস্ট) সংগঠনটি কার্যনির্বাহী কমিটি ২০২১-২২ ঘোষণা করে। কমিটি অনুমোদন দেন অত্র সংগঠনটির আহবায়ক আজহারুল ইসলাম।

২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আজমীর হোসেন লিমন, অর্থ সম্পাদক হিসেবে মোঃ মুছা করিম সহ আরো অনেকে বিভিন্ন পদে নিয়োগ পান।

সংগঠনটির সদ্য নিয়োগপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধা তার অনুভূতি জানতে চাইলে বলেন, ‘যে এলাকায় বেড়ে উঠেছি, সেই এলাকার জন্য কাজ করা আমার একটি স্বপ্ন। আশাকরি, এই সংগঠনের হাত ধরে সে স্বপ্ন বাস্তবায়নের পথে পাড়ি দিব। সকলকে সাথে চাই। ”

উল্লেখ্য, সীমান্ত সম্প্রীতি সংঘ সংগঠনটি চলতি বছরের ১২ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে।সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে থেকে বিভিন্ন জনসেবামুলক কাজ করে আসছে এবং বর্তমানেও এটি চন্দনপুর ইউনিয়নে সেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রেখেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত