মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে ইউপি নির্বাচনের আগাম হাওয়া,

সুযোগ পেলে মোড়ল জাহিদ ইসলাম পিলজংগ ইউপির মাঝি হতে চান

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর তফসিল ঘোষণার দিনক্ষন পিছিয়েছে। তফসিল ঘোষণা মার্চের ১ম সপ্তাহে।প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন ও ৯ পৌরসভার ভোট গ্রহন ১১ এপ্রিল।৪১ ইউনিয়ন ও ৯ পৌরসভার ভোট গ্রহন করা হবে ইভিএম পদ্ধতিতে।

ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে মুলঘর ইউনিয়ন পরিষদ বাদে বাকী সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথম ধাপেই হবে বলে ধরে নেয়া হচ্ছে। নতুন ভাবনায় নতুন ঘোষণা না আসলে ওই ১১ই এপ্রিলেই শুরু হচ্ছে ইউপি নির্বাচন -২০২১। নির্বাচন কমিশন বলেছে, দলীয় প্রতীকেই হচ্ছে এবারের ইউপি নির্বাচন। নির্বাচন কমিশনের এমন স্পষ্ট ঘোষণার মত করে দেশ জুড়েই স্পষ্ট হতে চলেছে, কে কোথায় কোন পদে করছে নির্বাচন। দলীয় সিদ্ধান্তের মোড়কে দলীয় প্রতীক পেয়ে দলের হয়ে কোনো একজনের নির্বাচনে অংশ গ্রহন নিশ্চিত হওয়া নির্ভর করলেও একেকটি ইউনিয়নে প্রার্থী হতে চাইছেন একাধিক জন। শখ আর সুখ সাফল্যের স্বাভাবিক প্রতিযোগিতা রোমাঞ্চকরই বটে। নির্বাচনী ডামাডোলের মাঝে এ প্রতিযোগিতায় দলীয় সিদ্ধান্তকে পাশ কাটিয়ে নিজ চাওয়াকে পাওয়ায় পরিনত করতে নির্বাচনী দৌড়ঝাঁপ চলছেই।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, উৎকন্ঠা ততই বাড়ছে। এরই মাঝে পরিস্কার হতে চলেছে কে কোথায় কোন পদে নির্বাচন করতে চাইছে। কোথাও কোথাও আবার নতুনের কেতন উড়ছে। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নেও এক নতুনের নাম বাতাসে ভাসছে। ভাসতে ভাসতে সে নাম এই মুহুর্তে আকাশে উড়ছে। সরেজমিনে পিলজংগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এমন তথ্যই মিলেই।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে পিলজংগ ইউনিয়নে মোড়ল জাহিদুল ইসলাম নতুন মুখ হলেও ফকিরহাটের আওয়ামী রাজনৈতিক মহলে তিনি বেশ পুরোনোই বলা চলে।মোড়ল জাহিদুল ইসলাম পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন সেই ১৯৯৮ সালে।হয়েছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। এর পর নিজ ইউনিয়ন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক হাতে খড়ি তার পিতার হাত ধরেই।মোড়ল জাহিদুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা মোড়ল সিরাজুল ইসলাম পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দেড় যুগ ধরে। চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোড়ল সিরাজুল ইসলামও করতেন আওয়ামী ঘরানার রাজনীতি। পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। ২০২০ সালের ১০ই জানুয়ারী তিনি মৃত্যুবরন করেন। বাবার সাথে চলতে চলতে তার কাছে থাকতে থাকতে রাজনৈতিক চর্চা শুরু ছেলের। মোড়ল জাহিদুল ইসলাম তার রাজনৈতিক সংগঠনের বাইরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুলক সংগঠনের সংগে জড়িত আছেন। তিনি নওয়াপাড়া ইয়ুথ সোসাইটির উপদেষ্টা।

সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরিরও উপদেষ্টা। সম্পৃক্ত থাকেন নিজ এলাকায় সার্বিক উন্নয়নমুলক কাজে।এবার নিজ ইউনিয়নের চেয়ারম্যান হয়ে কাজের পরিধি আরো বাড়াতে চান। কাজের মধ্য দিয়ে স্থানীয় জনগনের আরো কাছে থাকতে চান।সুখে দুখে মিলে মিশে। তবে, পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে জাহিদুল ইসলাম জানান, দল যদি আমায় মনোনয়ন দেয় তাহলেই আমি নির্বাচন করবো। দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে আমি তার হয়ে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ গ্রহন করবো। আমার কাছে দলের সিদ্ধান্ত সবকিছুর উর্ধ্বে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক