শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির সেই শিক্ষার্থী চলেই গেলেন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যবিপ্রবির পিএমই বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসান আর নেই। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে শনিবার দিবাগত আনুমানিক রাত ১২.৩০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি যবিপ্রবির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী এবং শহীদ মসিয়ূর রহমান হলের আবাসিক ছাত্র। তিনি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের ওয়ার্ড মেম্বার মোঃ কামাল উদ্দিনের ছেলে।

গত বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলযোগে তার এলাকার ছোট দুই ভাইসহ চুয়াডাঙ্গা থেকে যশোর আসার পথে আনুমানিক সকাল ৯.৩০ টায় মহেশপুর-খালিশপুর রোডের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় একই দিক থেকে আসা একটা ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। ফলে তার হাত, পা, মাথায় গুরুতর জখম হয় এবং পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এলাকাবাসীর সহায়তায় এম্বুলেন্সে তাকে প্রথমে যশোর সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ দিন গুরুতর অসুস্থ থাকার পর মারা যান।

তার মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান