শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্যান্সারে আক্রান্ত কালিগঞ্জের দিনমজুরের স্ত্রীকে বাঁচাতে সহায়তার আহবান

কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রহিমা খাতুন (৩৫) দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তিনি দুই সন্তানের জননী। গত তিন মাস আগে তিনি সাতক্ষীরা ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেখান থেকে ক্যান্সারে আক্রান্ত স্থানটি অস্ত্রোপাচার করেন। অস্ত্রোপাচারের পরে তিনি দুই মাস সুস্থ থাকলেও আবারো অসুস্থ হয়ে পড়েছেন। এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন।

এ ব্যাপারে রহিমা খাতুনের স্বামী শহিদুল ইসলাম জানান, গত পাঁচ-ছয় মাস যাবত আমার স্ত্রী দূরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি একজন অসহায় দিনমজুর। আমার পক্ষে সংসার চালিয়ে নিজ স্ত্রীর চিকিৎসা খরচ বহন করা অতীব কঠিন। আমার সহায় সম্পত্তি যা ছিল সব কিছু বেঁচে আমি তার চিকিৎসা করেছি। এখন সবকিছু আমার নাগালের বাইরে চলে গেছে। ইচ্ছে থাকলেও আমি তার চিকিৎসা করতে পারছি না। কারন আমি এখন অনেক অসহায় হয়ে পড়েছি। এমন অবস্থায় আমার স্ত্রীর বেঁচে থাকার তাগিদে চিকিৎসা খরচ চালানোর জন্য সরকারি ও বেসরকারি আর্থিক সহযোগিতা একান্ত জরুরী। সমাজের জনমানুষ যদি একটু এগিয়ে আসে তাহলে হয়তো আমার স্ত্রী রহিমা খাতুন বেঁচে যেতে পারে।
তিনি আরো জানান, যদি কোন ব্যক্তি এই ক্যান্সার রোগীকে সাহায্য করতে চান তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন।
ডাচ বাংলা: ০১৯২২৬২৮৭৪৭, যোগাযোগের নাম্বার: ০১৯৯৪২০৫৯২২।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা