শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে, ২০২২ সালে অস্ট্রেলিয়ায়

করোনাভাইরাস পরিস্থিতিতে এবছরের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।
আগের সূচি মতোই আগামী বছরের অর্থাৎ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত।

নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বছরের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়ে গেছে। এই টুর্নামেন্ট এখন ২০২২ সালে।

আইসিসির বিজনেস ডেভেলপমেন্ট উইং ‘আইসিসি বিজনেস কর্পোরেশন ‘-এর শুক্রবারের ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

এ বছরের বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় গত ২০ জুলাই। তবে আয়োজক নিয়ে সিদ্ধান্ত ঝুলে ছিল সেই সভায়।
স্থগিত হওয়া আসর আগামী বছরই আয়োজনে ইচ্ছুক ছিল অস্ট্রেলিয়া।
ভারতের চাওয়া ছিল, আগামী বছর তারাই আয়োজন করবে। যেহেতু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও হবে ভারতে, পরপর দুই বছরে দুটি বিশ্বকাপ আয়োজন তারা করতে চায়নি। এই নিয়ে চলছিল টানাপোড়েন। শেষ পর্যন্ত ভারতের চাওয়াই পূর্ণ হলো।

আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে ২০ ওভারের বিশ্বকাপের সপ্তম আসর, ফাইনাল ১৪ নভেম্বর। ২০২২ সালের আসরও হবে অক্টোবর-নভেম্বরে, ফাইনাল ১৩ নভেম্বর।

টুর্নামেন্টের ফরম্যাট থাকবে আগের মতোই। এ বছরের বিশ্বকাপের জন্য বাছাইপর্ব উতরেছিল যে দলগুলি, তারাই খেলবে আগামী বছরের আসরে। ২০২২ সালের আসরের জন্য নতুন করে বাছাইপর্ব হবে।

এবারের বিশ্বকাপের জন্য যারা টিকেট কেটে ফেলেছিলেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে আইসিসি।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছর পিছিয়ে হবে ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে। এই টুর্নামেন্টের বাছাইপর্ব হবে আগামী বছর।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী