মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৮ মাসের শিশুকে গলাকেটে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

নরসিংদী ৮ মাসের শিশু সন্তানকে গলাকেটে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখননগর গ্রামের আপন মিয়ার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামের বড়াইল গ্রামের মোসাম্মত মারুফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তারা রায়পুরার মরজাল এলাকায় বসবাস শুরু করেন।

এর মধ্যে তাদের কোল জুড়ে একটি ছেলে সন্তান জন্ম নেয়। ওই সময় আপন মিয়া পার্শ্ববর্তী আফরোজা বেগমের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এর পর থেকে প্রেমিকা আফরোজা ও আপন মিয়া তার স্ত্রী মারুফা ও সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।
২০১৭ সালের ২১ নভেম্বর সকালে শিশুর মা মারুফা রান্নাঘরে কাজ করছিল।

ওই সময় পিতা আপন মিয়া তার ৮ মাসের শিশু সন্তানকে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শিশু মাহিনের মা বাদি হয়ে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর আপন মিয়া হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

পরে উভয় পক্ষের কৌশুলির যুক্তিতর্ক ও প্রমাণাদি দেখে আদালতের বিচারক আপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

মামলায় বাদি পক্ষের কৌশুলি ছিলেন এড. মো. মুনসুর আলী শিকদার। আসামি পক্ষে কৌসুলি ছিলেন এড. শো: শাহাদাৎ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক