বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অধ্যক্ষ আনিছুর রহিম এর রুহের মাগফেরাত কামনায় সুবর্ণ নাগরিকদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুল ও প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মোঃ আনিছুর রহিম এঁর রুহের মাগফেরাত কামনায় সুবর্ণ নাগরিকদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১২ টায় সাতক্ষীরা কামাল নগর এলাকায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুজ্জামান সাহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা,সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আহমেদুর রহিম, উপাধ্যক্ষ ছন্দা রাহা, পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু প্রমুখ। এসময় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মন্ডলী আইয়ুব হোসেন, মুজাহিদুর রহমান, তানজিলা বেগম সহ সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী শীতবস্ত্র বিতরণের প্রথম দিনে ইটাগাছা এলাকায় আজকে ৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে সুলতানপুর, কুখরালী, খড়িবিলা ও রইচপুর কম্বল বিতরণ করা হয়েছে। এর পরে সাতক্ষীরা কামাল নগর গোরস্থানে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মোঃ আনিছুর রহিম এঁর রুহের মাগফেরাত কামনা করে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দোয়া মোনাজাত করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক