বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের নতুনহাট দুদলি নামক স্থানে।

আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের আব্দুর রাশেদের ছেলে বাবু (৩০) ও একই গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আসাদুল ইসলাম (২৮)।

সরেজমিনে জানা যায, বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের নতুনহাট দুদলি নামক স্থানে মৌতলা বাজারের উদ্দেশ্যে যাওয়া মালবাহী ট্রাক (যশোর ড ১১- ০৪২০) ও ঢাকাগামী জয় পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫- ৯৯৯২) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চালক বাবু ও তার সহকারী আসাদুল আহত হন।

খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দ্রুত ঘটনা স্থলে গিয়ে আহত ট্রাক চালক ও তার সহকারীকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং সংঘর্ষ কবলিত বাস এবং ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পরিবহন চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক