রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানিস্তান থেকে কূটনৈতিক মিশন সরিয়ে পাকিস্তানে নিয়েছে ইন্দোনেশিয়া

আফগানিস্তান থেকে নিজেদের কূটনৈতিক মিশন সরিয়ে পাকিস্তানের নিয়েছে ইন্দোনেশিয়া। গত রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। তারপরেই কূটনৈতিক মিশন থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেয় ইন্দোনেশিয়া।

শনিবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি এ কথা জানান।

তিনি রাজধানী জার্কাতায় এক অনুষ্ঠানে বলেন, অস্থায়ীভাবে ইন্দোনেশিয়ার কূটনৈতিক মিশন কাবুলের পরিবর্তে ইসলামাবাদ থেকে কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, একটি ছোট দল নিয়ে কাবুলে আমাদের কূটনৈতিক মিশন চালিয়ে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা ছিল। কিন্তু আফগানিস্তানের নতুন পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তবে কূটনৈতিক মিশন সরিয়ে নেওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানাননি তিনি। এছাড়া সাংবাদিকদের কোনো প্রশ্ন করারও সুযোগ দেননি।

সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা