সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালেবানের নতুন নিয়ম, এক শ্রেণিকক্ষে ছেলে-মেয়ে বসতে পারবে না

ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা একই শ্রেণিকক্ষে বসতে পারবে না বলে আফগানিস্তানের হেরাত প্রদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নতুন নির্দেশনা জারি করেছে সদ্য ক্ষমতা দখল করা তালেবান।

আফগান সংবাদ সংস্থা খামা নিউজের বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের সাথে তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান তালেবান কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত এক পত্র পাঠিয়ে তালেবান জানিয়েছে, সহশিক্ষা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই, সহশিক্ষা বন্ধের কোনো বিকল্পও নেই। তাই সহশিক্ষা অবশ্যই বন্ধ করতে হবে।

ওই বৈঠকে তালেবান সরকারের প্রতিনিধিত্ব করেছেন আফগানিস্তান ইসলামিক আমিরাতের উচ্চশিক্ষা বোর্ডের প্রধান মোল্লা ফরিদ। বৈঠক শেষে তিনি জানান, সহশিক্ষা অবশ্যই বন্ধ করা উচিত। কারণ সমাজের সব খারাপ বিষয়ের মূলে রয়েছে এই শিক্ষা ব্যবস্থা।

আফগানিস্তানের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থাও হয়েছে।

এ ব্যাপারে হেরাত প্রদেশের শিক্ষকরা জানিয়েছেন, সরকারি বিশ্ববিদ্যালয় আর ইনস্টিটিউটগুলো মেয়েদের জন্য আলাদা শ্রেণিকক্ষের ব্যবস্থা করতে পারবে। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কম থাকায় তাদের জন্য বিষয়টি কঠিন হয়ে যাবে।

এর আগে ১৯৯৬-২০০১ সালের শাসনামলে তালেবান নারীদের স্কুল ও কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পুরুষ আত্মীয় ছাড়া নারীদের বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল।

এমনকি বাইরে বের হওয়ার সময় নারীদের চেহারা দেখানো পুরোপুরি নিষিদ্ধ ছিল।তবে এবার নিজেদের রক্ষণশীল মনোভাব থেকে অনেকটাই সরে এসেছে বলে দাবি করেছে তালেবান।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার