শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডালিমের মতবিনিময়

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১ টায় প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক মহোদয়ের তত্তাবধানে দীর্ঘদিন যাবত এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থেকে মানুষের সেবায় নিয়োজিত আছি।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের পূর্ণ সমর্থন ও ভোটে আমি বিজয় লাভ করতে পারলে আশাশুনির মানিকখালী ব্রিজের টোল আদায় বন্ধসহ ব্রিজটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেব। মফস্বল এলাকা থেকে সাতক্ষীরা জেলা শহরে যাতায়াতে ইজিবাইক আটক করার বিষয়টির সমস্যার সমাধান করব।

সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্যের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ এনে এলাকার উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন উপজেলার চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ ডালিম বলেন, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্যের অনুমতিক্রমেই উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিয়েছি এবং উপজেলার প্রায় অধিকাংশ ইউপি চেয়ারম্যান তার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। একই সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড ও পাড়া মহল্লা পর্যায়ের সাধারণ মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন তিনি।

মতবিনিময় কালে আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাধারণ সম্পাদক এস কে হাসান, সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সদস্য আকাশ হোসেন, হাবিবুল্লাহ বিলালী, বাহবুল হাসনাইন, জগদীশ চন্দ্র সানা, শাহাজান হাবীব, জ্বলেমিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর