রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচন: কলারোয়ার ইলিশপুর ওয়ার্ডে মেম্বার প্রার্থী শিমুলের দোয়া কামনা

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জানুয়ারি মাসের ৫ তারিখের মধ্যে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেলক্ষ্যেই নির্বাচন কমিশন তার কার্যক্রম হাতে নিয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলারোয়া উপজেলার সকল ইউনিয়নের পাশাপাশি কেরালকাতার ইউপি’র নির্বাচনও কাঙ্খিত সময়ে হবে বলে প্রত্যাশা ভোটারদের। আর তাই কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী, তরুণ, সমাজ সেবক, মোঃ শিমুল হোসেন।

শিমুল হোসেন জানান, সবাইকে সাথে নিয়ে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ একটি ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে তিনি ভোটারদের সাথে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ রক্ষা করছেন, এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।

মেম্বার পদপ্রার্থী মোঃ শিমুল হোসেন, কলারোয়া নিউজ এর প্রতিবেদকের এক সাক্ষাৎকারে জানান, আমি সবার সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। ওয়ার্ড এর প্রতিটি মানুষের পাশে থেকে সবাইকে সাথে নিয়ে আমি আমার সাধ্যমত অত্র এলাকাকে সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে আজীবন পরিশ্রম করে যেতে চাই। ইউনিয়ন থেকে কোন অর্থ, প্রভাব, প্রতিপত্তি বা কোন ফায়েদা নেবার জন্য নয় বরং সকলের সেবার মানসিকতা নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি জানি আল্লাহ সহায় থাকলে ও জনগণ আমার পাশে থাকলে, অন্য প্রার্থীরা যতই শক্তিশালী হোক না কেন, জয় ছিনিয়ে আনা সম্ভব ইনশাল্লাহ।

মোঃ শিমুল হোসেন বলেন, আমি মেম্বার নির্বাচিত হলে আপনারা সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবেন, এবং আপনাদের মতামতের ভিত্তিতে ওয়ার্ডের সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো। মাদক-সন্ত্রাস নির্মূলে ও ইভটিজিং-বাল্যবিবাহ বন্ধ সহ আলোকিত সমাজ গড়তে কাজ করে যেতে চাই। তার পাশাপাশি এলাকার যে কোন সমস্যার সুষ্ঠু সমাধানের মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ভোট একটি নাগরিকের মূল্যবান অধিকার ও ভোট প্রয়োগ একটি ঈমানী দায়িত্ব। সামান্য অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে ভোট দেয়া থেকে বিরত থাকুন। সুতরাং আসুন সবাই একসাথে কাজ করি ও আপনাদের সাথে নিয়ে একটি বাসযোগ্য ও শৃঙ্খলাবদ্ধ ওয়ার্ড হিসেবে অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডকে গড়ে তুলি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন