সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ শুভেচ্ছায় যা বললেন বাইডেন-ট্রুডো-বাদশাহ সালমান

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আগের দিন শুক্রবারও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাজা ও রাজনৈতিক নেতারা। এই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোসহ আরো অনেকে।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জো বাইডেন বলেন, ‘রমজান মাসের অন্তিম মুহূর্তে জিল (মার্কিন ফার্স্ট লেডি) এবং আমি যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ঈদুল ফিতর উদযাপনকারী মুসলিমদের উষ্ণ শুভেচ্ছা জানাই। আমরা আপনাদের সম্প্রদায়ের জন্য সহানুভূতিতে ভরা একটি আনন্দময় ছুটি কামনা করি। ঈদ মোবারক!’

কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ৪৩ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দিয়েছেন।

‘আসসালামু আলাইকুম’ বলে শুরু করে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ কানাডাসহ বিশ্বের বিভিন্ন অংশের মুসলিমরা রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতর উদযাপন করবেন। এক মাস রোজার পর আনন্দ ও খুশির সময় নিয়ে এসেছে ঈদ। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

অপরদিকে ঈদ উপলক্ষে মুসলিম বিশ্বকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুভেচ্ছাবার্তায় ঈদ উদযাপনকারী দেশগুলোর আরো অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি এবং স্থিতিশীলতা কামনা করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার