সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়লা ইউনিয়ন পরিষদের দফাদার চৌকিদার নির্যাতনের জেরে

কলারোয়ায় চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে অভিযোগ

কলারোয়া থানায় কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলের বিরুদ্ধে দফাদার ও চৌকিদার নির্যাতনের অভিযোগ

কলারোয়া উপজেলার ৩ নং কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানার বিরুদ্ধে ঐ পরিষদের দফাদারসহ ৯জন চৌকিদার নির্যাতন হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ ঊঠেছে।

সেই অভিযোগে লাঞ্চিত দফাদার আব্দুল মালেক সরদারসহ ৯ জন গ্রাম পুলিশ কলারোয়া থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার ২১ এপ্রিল দুপুরের দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের কাছে দফাদার আব্দুল মালেক বাদী হয়ে এই অভিযোগ পত্র জমা দিয়েছেন লাঞ্ছিত সকল চৌকিদারগন।
লিখিত অভিযোগে তারা বলেন- বিবাদী সোহেল রানা ৩নং কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় পরিষদের বিভিন্ন কার্যক্রমে অকারনে মেম্বরদেরসহ গ্রাম পুলিশদের সহিত অহেতুক শত্রুতা করিয়া আমাদেরকে সার্বক্ষনিক গালিগালাজ সহ বিভিন্ন ভাবে হয়রানি করে, হুমকি ধামকি দেয় এবং মারতে আসে।

সে একজন হিংস্র, সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক। সোহেল রানা বহিরাগত সন্ত্রাসী নিয়ে ইউনিয়ন পরিষদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে আমাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে। এমতাবস্থায় ২০ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে আমাকে ও উল্লেখিত স্বাক্ষী ৯জন গ্রাম পুলিশকে ইউনিয়ন পরিষদের মধ্যে ডাকিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বহিরাগত সন্ত্রাসী দিয়ে খুন জখম করার হুমকি প্রদান করে। প্রাণ ভয়ে আমরা চেয়ারম্যান সোহেলের কথার কোন উত্তর না করে চলে আসি।

চেয়ারম্যান শেখ সোহেল রানা আমাদের বেতন ভাতা বন্ধ করে দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করবে মর্মে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদান করে আমাদেরকে তাড়িয়ে দেয় (যাহার অডিও রেকর্ড করা আছে)।

এবিষয়ে এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করে সাতক্ষীরা জেলা প্রশাষক, জেলা পুলিশ সুপার, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যানের কাছে এই অভিযোগের অনুলিপি দিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন