শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তর কোরিয়ায় আট লাখ করোনা শনাক্ত ৩ দিনে

প্রথবারের মতো করোনার উপস্থিতি শিকারের পর উত্তর কোরিয়ায় গত ৩ দিনে ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৪২ জন। দেশটিতে দিন দিন ব্যাপকভাবে ছড়াচ্ছে এ ভাইরাস। রোববার এ খবর জানা গেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
প্রতিবেশী দক্ষিণ কোরিয়া থেকে বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, উত্তর কোরিয়ায় কোনো করোনাভাইরাসের ভ্যাকসিন নেই এবং টেস্টিং ক্ষমতাও সীমিত। দেশের স্বাস্থ্য ব্যবস্থাও অত্যন্ত খারাপ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, রোববার (১৫ মে) নতুন করে ১৫ জন ‘জ্বর’ নিয়ে মারা গেছেন। এখন পর্যন্ত মোট ৪২ জন মারা গেছেন। ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। মহামারি ঠেকাতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।

উত্তর কোরিয়া সেদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা স্বীকার করে নেবার দু’দিন পরই দেশটির নেতা কিম জং উন দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। এক জরুরি বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই ভাইরাস রুখতে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেন।

এর আগে গত সপ্তাহে প্রথমবারের মতো করোনার প্রাদুর্ভাবের কথা জানায় দেশটি। এরপরই পুরো দেশে লকডাউন জারি করা হয়। বিশ্বব্যাপী মহামারির প্রাদুর্ভাবের পর থেকে গত দুই বছর ধরে উত্তর কোরিয়ায় কোনো কোভিড রোগীর সংবাদ পাওয়া যায়নি। অবশ্য সেখানে করোনা টেস্ট হয়েছিল কি না বা এ নিয়ে কোনো প্রচারও প্রকাশ পায়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জরুরি বৈঠকে কিমের বক্তব্যের বরাত দিয়ে জানিয়েছে, ‘আমরা যদি মহামারি নীতি বাস্তবায়নে মনোযোগ না হারাই এবং দল ও জনগণের একক ঐক্যের ভিত্তিতে সাংগঠনিক শক্তি ও নিয়ন্ত্রণ বজায় রাখি পাশাপাশি আমাদের মহামারির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করি তাহলে আমরা সংকট আরও দ্রুত কাটিয়ে উঠতে পারব।

উত্তর কোরিয়ায় গত বুধবার আনুষ্ঠানিকভাবে করোনা সংক্রমণের কথা স্বীকার করে। এর একদিন পর বৃহস্পতিবার থেকে দেশটিতে লকডাউন জারি করা হয়।

দেশটিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে— রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

চলতি বছর এপ্রিলের শেষ থেকে উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে থাকে। অন্তত পাঁচ লাখের বেশি মানুষ জ্বরে আক্রান্ত হন।

দেশটির শীর্ষ নেতা কিম জং উনকে এক টিভি ভাষণে প্রথমবারের মতো মাস্ক পরতে দেখা যায়। কিম জং উন করোনার এ প্রাদুর্ভাব মোকাবিলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করছেন। তবে উত্তর কোরিয়ার সরকারি ভাষ্যমতে, বুধবার প্রথমবারের মতো কোভিড রোগী শনাক্তের কথা বলা হলেও দেশটিতে অনেক দিন থেকেই করোনাভাইরাসের উপস্থিতি আছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পরই নিজেদের সব সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এ পদক্ষেপের মাধ্যমেই দেশে ভাইরাসটির প্রবেশ বন্ধ করতে চেয়েছে তারা।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের