শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল পাচ্ছে কত টাকা? যদিও কোন দল কত পাচ্ছে, সেটি আগাম বলে দেওয়া যাচ্ছে না। তবে কেমন পারফরম্যান্সে কেমন পুরস্কার, সেই ঘোষণা অর্থাৎ প্রাইজমানির আদ্যোপান্ত জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

রোববার আইসিসি প্রাইজমানির অংক ঘোষণা করেছে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা। রানার্সআপ দল পাবে তার অর্ধেক।

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ থাকছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ৮৯ লাখ টাকা। দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে এই অর্থ।

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্টের সেমিফাইনালে হারা দুই দল পাবে ৪ লাখ মার্কিন ডলার করে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা)।

২০১৬ আসরের মতোই সুপার-১২ পর্বে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে বোনাস। এবার ৩০ ম্যাচের মধ্যে প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা করে। এখানে সর্বমোট অর্থ বরাদ্দ ১.২ মিলিয়ন মার্কিন ডলার।

ইতিমধ্যেই সুপার-১২ নিশ্চিত থাকা আট দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কোনো ম্যাচ না জিতলেও ৭০ হাজার মার্কিন ডলার (প্রায় ৬০ লাখ টাকা) নিশ্চিত পাচ্ছে। এখানে মোট বরাদ্দ ৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

প্রথমপর্বে ১২টি ম্যাচ রয়েছে। এই পর্বেও প্রতি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে পাবে প্রতিটি দল। অর্থাৎ ৩ ম্যাচ জিতে সুপার-১২ নিশ্চিত হলে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার পাবে দল।

প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে। সবমিলিয়ে এই জায়গায় বরাদ্দ ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

প্রথমপর্বে থাকা আট দল হলো বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা।

এছাড়া আইসিসি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে প্রতি ম্যাচে দুটি করে পানিপানের বিরতি থাকবে। বিরতি হবে ২ মিনিট ৩০ সেকেন্ডে এবং প্রতি ইনিংসের মাঝে এই বিরতি নেওয়া হবে।

একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

চ্যাম্পিয়ন : ১.৬ মিলিয়ন ডলার (প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা)
রানারআপ : ৮ লাখ ডলার (প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা)
সেমিফাইনালে পরাজিত প্রতিটি দল : ৪ লাখ ডলার (প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা)
সুপার টুয়েলভে প্রতি ম্যাচের বিজয়ী দল : ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা)
সুপার টুয়েলভ থেকে বাদ পড়া প্রতিটি দল : ৭০ হাজার ডলার (প্রায় ৫৯ লাখ ৮৬ হাজার টাকা)
প্রথম পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দল : ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা)

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন