বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলকাতায় অ্যাডিনোভাইরাসে মৃত্যু আরও এক শিশুর, উদ্বেগ বাড়ছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। শনিবার রাতে বি সি রায় শিশু হাসপাতালে ৯ মাসের শিশু কন্যার মৃত্যু হয়।

ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে অ্যাডিনোভাইরাসের কথা উল্লেখ করা হয়েছে। মৃত শিশুর পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা সঠিক সময়ে না হওয়ার জন্যই শিশুটির মৃত্যু হয়েছে।

হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বাসিন্দা স্বপন রায় এবং লক্ষ্মী রায়ের ৯ মাসের শিশুকন্যাকে চলতি মাসের ২ তারিখ প্রথম জ্বর নিয়ে ভর্তি করা হয় কলকাতার ফুলবাগানের বি সি রায় হাসপাতালে। ১১ তারিখ ছেড়ে দেওয়া হলেও জ্বর কমছিল না শিশুটির। এরপর আবারও বহির্বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওই শিশুকে। কিন্তু অভিযোগ, সেদিন শিশুর শারীরিক অবস্থা খারাপ দেখেও ছেড়ে দেয় হাসপাতাল।

এরপরেও জ্বর না কমায় গত ১৯ তারিখ বি সি রায় শিশু হাসপাতালে পুনরায় ভর্তি করা হয় ৯ মাসের শিশুকন্যাকে।

পরিবারের অভিযোগ অভিজ্ঞ চিকিৎসকের বদলে ইন্টার্ন চিকিৎসকরাই চিকিৎসা করছিলেন। ফলে রোগ নির্ণয়ে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়। পরিবারের তরফে মৃত শিশুর বাবা স্বপন রায় বলেন, ‘শনিবার সকালে আমার বাচ্চার শরীর আরও খারাপ হয়ে যায়, শিশুদের আইসিইউ দরকার ছিল ডাক্তাররা বলছিলেন, কিন্তু হাসপাতালে সেই সময় আইসিইউ বেড খালি ছিল না।

তাই আমরা অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি ডাক্তারদের, কিন্তু ডাক্তাররা আমাদের কোনো কথাই শুনতে চাননি।

শিশুর মা লক্ষ্মী রায় বলেন, ‘চিকিৎসা ঠিক করে করেননি ডাক্তাররা। তাইজন্যই এই ঘটনা ঘটেছে। ’

রাজ্যজুড়ে দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে অ্যাডিনোভাইরাস। বিশিষ্ট চিকিৎসকেরা জানাচ্ছেন, নবজাতক থেকে ৯ মাসের শিশুদের দিকে নজর দিতে হবে বিশেষভাবে।

সূত্র : নিউজ১৮, এবিপিলাইভ

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা