শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষা সফরে গিয়ে মেঘনায় নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

শিক্ষা সফরে গিয়ে চাঁদপুরের মেঘনায় নিখোঁজ সুস্মিত সাহা (১৫) নামে এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে মৃত সুস্মিত সাহা।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনকেন্দ্র লাগোয়া মেঘনা নদী থেকে ওই স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সেখানে অন্যদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় সুস্মিত সাহা (১৫) ও শাহরিয়ার ইশতিয়াক শামস (১৫)।

ঘটনার পরই গুরুতর অবস্থায় শামসকে উদ্ধার করে সহপাঠীরা। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। শাহরিয়ার ইশতিয়াক শামসের বাড়ি কুষ্টিয়া শহরের চরহাট এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রবিবার সকালে নদীতে টহল দেয়ার সময় মরদেহ দেখা যায় ভাসতে।

পরে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে জানানো হয় পরিবারের সদস্যদের।

চাঁদপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, কেউ পানিতে ডুবে গেলে তাৎক্ষণিকভাবে তার মরদেহ ভেসে না উঠলেও দু-তিন দিন পর তা ভেসে ওঠে। যেমনটি হয়েছে এই ঘটনায়ও।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার