শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জুলফিকার আলী, কলারোয়া : কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিযোগ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৮মার্চ) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন-নাহার-আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, কলারোয়া থানার এসআই রওশন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত পাল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা অনিমা রাণী।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শাহানাজ পারভীন, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শামীমা খাতুন, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আনিছুর রহমান, অফিস সহায়ক শাহিনা খাতুন প্রমূখ।

আলোচনা সভার পূর্বে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের আলোচনা সভায় যুক্ত হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক বিল্লাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত