কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু


দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম আব্দুস সালাম(২৬)।
ঘটনাটি ঘটেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের সিংহলাল গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের এরশাদ সানার ছেলে আব্দুস সালাম প্রতিদিনের ন্যায় শুক্রবার (৪ মার্চ) বেলা ১২ টার দিকে ফসলি জমিতে কাজ করছিলো। কাজের মাঝে ধান ক্ষেতে পানির দেয়ার সময় বিদ্যুৎ চালিত স্যালো মেশিন চালু( স্টার্ট) করলে মেশিন বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুতায়িত মেশিনে আব্দুস সালাম বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষনিকভাবে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। আব্দুস সালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন


