বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে হরতাল বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ

দীপক শেঠ,কলারোয়া: সারাদেশ ব্যাপি বিএনপি’র ডাকা সকাল- সন্ধ্যা হরতালের প্রতিবাদে কলারোয়ায় আওয়ামীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ২৯ অক্টোবর) সকাল থেকে কলারোয়া পৌর সদরে হরতালের সমার্থনে কোন মিটিং- মিছিল দেখা যায়নি। অফিস- আদালত, দোকান- পাঠ, স্কুল, কলেজ, ভ্যান, রিক্সা সহ সকল যানবাহন চলাচল করছে। হরতালের প্রভাব না পড়ায় সাতক্ষীরা- যশোর মহাসড়কে বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন চরাচল অব্যাহত রয়েছে।

পৌর সদরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। অযৌক্তিক হরতালের প্রতিবাদে আ’লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামের লাল্টুর নেতৃত্বে পৌর সদরের শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

হরতালের দিন সকাল থেকে উপজেলা পরিষদ মোড়ে শান্তি বৈঠকে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ, সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগ সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারন সম্পাদক মেহেদী হাসান ফাহিম সহ আ’লীগ সহ সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। জনসাধারনের স্বাভাবিক ভাবে চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশে জীবন-যাপনের জন্য আগুন সন্ত্রাসী বিরোধী দল বিএনপি’র ডাকা হরতালের প্রতিবাদে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে শ্লোগানে মুখরিত শান্তি মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পৌর বাজারের ৪ রাস্তা মোড়, উপজেলা পরিষদ মোড় সহ বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি ডাকা সমাবেশের নামে ঢাকায় যে সন্ত্রাসী কার্যকালাপ চালিয়ে মানুষের জীবনহানি ও দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ করে সম্পদের ক্ষতি সাধন করা হয়েছে তার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দায়িত্বরত পুলিশ সদস্য হত্যার বিচার দাবী করা হয়। সব শেষে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল আমিনুল পারভেজের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা