শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে হরতাল বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় আ’লীগের আয়োজনে বিএনপি’র ডাকা সকাল- সন্ধ্যা হরতাল বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ স্বপনের নেতৃত্বে অসংখ্য নেতা- কর্মীদের অংশগ্রহনে ওই হরতালের বিরুদ্ধে পৌর সভায় বিভিন্ন পয়েন্টে পথ বৈঠক, খন্ড খন্ড মিছিল ও গুরুত্বপূর্ণ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

রবিবার( ২৯ অক্টোবর) সকাল থেকে পৃথক পৃথক ভাবে শান্তি মিছিলটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তা মোড়, উপজেলা মোড়, সরকারি কলেজ মোড়, পশুহাট মোড় সহ একাধিক স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, বিরোধী দল বিএনপি যে সারাদেশ ব্যাপি সকাল- সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সেটির কোন যুক্তি নেই।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল ও দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে দেশের ভিতর এক অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। তিনি আরো বলেন জনবিচ্ছিন্ন এই আগুন সন্ত্রাসী বিএনপি দলকে রাজনৈতিকভাবে আর ছাড় দেয়া হবে না। তিনি বিএনপি’র জ্বালাও,পুড়াও, ভাঙ্গচুর, রাস্তাঘাট অবরোধ, জীবনহানি সহ বিভিন্ন সহিসংতার পথ পরিহার না করলে আ’লীগ কর্মীরা তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। উপজেলা ব্যাপি কোথাও হরতালের প্রভাব না পড়ায় বা হরতালকে প্রত্যাখান করায় জনগনকে তিনি স্বাগত জানান। তিনি গতকাল বিএনপি’র ডাকা মহা সমাবেশে পুলিশ কনস্টেবল আমিনুল পারভেজকে বিএনপি গুন্ডাবাহিনী যে ভাবে হত্যা করেছে তদন্ত সাপেক্ষে তার দ্রুত বিচারের দাবী জানান। তিনি সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে সকল আহত পুলিশ সদস্য ও আ’লীগ নেতা- কর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন। সব শেষে তিনি বঙ্গবন্ধুর সূর্য সৈনিকদের সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

পৌর সদরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বিএনপি’র আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল,সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, ইউপি চেযারম্যান সোহেল রানা, আ’লীগ নেতা মাস্টার জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, আ’লীগ নেতা ফজলুর রহমান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা ও কর্মীবৃন্দ।

এ দিকে, উপজেলা ব্যাপি হরতালের সমার্থনে কোন মিটিং- মিছিল দেখা যায়নি। অফিস- আদালত, দোকান- পাঠ, স্কুল, কলেজ, ভ্যান, রিক্সা, ইজি বাইক সহ সকল যানবাহন চলাচল করেছে। হরতালের প্রভাব না পড়ায় সাতক্ষীরা- যশোর মহাসড়কে বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন চরাচল অব্যাহত রয়েছে। জনজীবন স্বাভাবিক ছিলো। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পৌর সদরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ছিলো মোতায়েন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক

​জুলফিকার আলী : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভোররাতে ফজরের নামাজ পড়তে বের হওয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি