রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিভাবকদের উপচে পড়া ভিড়

কলারোয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে সম্পন্ন

কলারোয়ায় এসএসসি ও সমমানের-২৩’ পরীক্ষার প্রথম দিন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রোববার(৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কলারোয়া উপজেলার এসএসসি( সাধারন), এসএসসি(ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার্থীদের ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলি হলো- সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, খোর্দ্দ বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ( ভোকেশনাল) ও কলারোয়া আলিয়া মাদ্রাসা(দাখিল)।

কেন্দ্র সচিবদের তথ্য মতে, এসএসসি সাধারন ও ভোকেশনালসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬২১ জন। এর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থী ৩৯ জন। অনুপস্থিতির মধ্যে ২০ জন ছাত্র ও ১৯ জন ছাত্রী। তার মধ্যে ভোকেশনালে ২২১ জনের মধ্যে ২ জন ছাত্র ও ৫ জন ছাত্রী রয়েছেন। দাখিল পরীক্ষায় ৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে ছাত্র-১৫ ও ছাত্রী-২৭ জন। দাখিল পরীক্ষায় প্রথম দিনের বিষয় ছিলো কুরআন মাজিদ ও তাজভীদ। এসএসসি পরীক্ষার্থীদের ছিলো বাংলা ১ ম পত্র।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক আ: রব, গার্লস পাইল হাইস্কুল কেন্দ্রের সচিব প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সোনাবাড়িয়া হাইস্কুল কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, খোর্দ্দ হাইস্কুল কেন্দ্র সচিব প্রধান শিক্ষক রবিউল ইসলাম, কলারোয়া আলিয়া মাদ্রাসা( দাখিল) পরীক্ষার কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান ও শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্রের (ভোকেশনাল) সহকারী সচিব প্রধান শিক্ষক রুহুল আমিন।

প্রতিটি কেন্দ্রে সরকারী প্রতিনিধি হিসাবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। পরীক্ষা কেন্দ্রের বাইরে শান্তি শৃংখলা বজায় রাখতে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করেন।

রবিবার সকাল সাড়ে ৮ টা থেকে পরীক্ষা কেন্দ্রের মূল গেটের বাহিরে পরীক্ষার্থী সহ অভিভাবদের ভিড় ছিল লক্ষ্যনীয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই