মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আসাদুল এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন

কলারোয়ার বোয়ালিয়ায় এড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বোয়ালিয়ার আসাদুল এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার বিকেলে স্থানীয় মাদ্রাসা ফুটবল মাঠে আসাদুল এন্টারপ্রাইজ ও কলারোয়ার ধানঘোরা ফুটবল একাদশ এর মধ্যে জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলার প্রথম অধ্যায় গোলশূন্য নিয়ে উভয় দল বিরতিতে যায়।

দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরুর ৮ মিনিটে ধানঘোরা ফুটবল একাদশ এর ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সিদ্দিক একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ২০মিনিটে আসাদুল ইন্টারপ্রাইজ ফুটবল একাদশের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় ফিরোজ একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। নির্দিষ্ট সময়ের ভিতরে আর কোনো গোল না হওয়ায় খেলাটি সরাসরি টাইব্রেকারে গড়ায়।
ট্রাইব্রেকারে ৪- ২ গোলে ধানঘোরা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বোয়ালিয়ার আসাদুল এন্টারপ্রাইজ।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মেহেদি হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও ফারুক হোসেন স্বপন।

ধারাভাষ্য প্রদান করেন সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, তহিদুজ্জামান ও আবুল বাশার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাটি উপভোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির, চেয়ারম্যান স ম মোরশেদ আলী, এস এম আফজাল হোসেন হাবিল, রূপালী ব্যাংক লিমিটেডের খুলনা ডিজিএম মতিলাল গাইন, সদর থানা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবদুর রশিদ, সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান, বোয়ালিয়া মুক্তিযুদ্ধা ডিগ্রী কলেজে অধ্যক্ষ ফারুক হোসেন, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ,এডভোকেট আবুল বাশার, এয়া সাগর সব্যসাচী গাইন, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম অ্যাড. কিনুলাল গাইনের সহধর্মিনীর স্বর্ণ গাইন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভূট্রো লাল গাইন।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ধানঘোরার সিদ্দিক, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হযন আসাদুল এন্টারপ্রাইজের গোলকিপার ওয়াইস কুরুনি।

রানার্সআপ দলকে একটি ট্রফি ও ২০ হাজার টাকা প্রদান করা হয়।
চাম্পিয়ান দলকে একটি ট্রফি ও ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

বিপুল সংখ্যক দর্শক এই ফাইনাল খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত