বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘরের অভাবে ১১ বছর ধরে গোয়াল ঘরে বিধবা পারভিনা!

পারভিনা খাতুনের স্বামী মোস্তাফিজুর রহমান মারা গেছেন ১১ বছর আগে। স্বামী মারা যাওয়ার পর আর শ্বশুর বাড়ি ঠাই হয়নি পারভিনা খাতুন ও তার অবুঝ দুই শিশুর। এই ১১ বছর ধরে ছোট দুই ছেলে তুষার ও ইমরানকে নিয়ে তিনি বসবাস করছেন বাবার বাড়িতে। তবে বাবার ঘরের স্বল্পতার কারণে তার জায়গা হয়েছে গোয়াল ঘরে। একপাশে গরু ও অন্য পাশে একটি খাট দিয়ে ১১ বছর যাবৎ তিনি ওই গোয়াল ঘরে বসবাস করছেন।

সোমবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে পারভিনা খাতুনের বাবা মৃত আফজাল সরদারের বাড়ি যেয়ে ওই করুণ দৃশ্য দেখা যায়।

এ সময় পারভিনা খাতুন বলেন, জায়গা জমি বিক্রি করে ১১ বছর আগে আমার স্বামী তালার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান বিদেশে পাড়ি জমান। ভাগ্যের নির্মম পরিহাসে বিদেশ যাওয়ার কিছুদিন পর দূর্ঘটনায় মারা যায় আমার স্বামী। এরপর আমার জায়গা হয়নি শ্বশুর বাড়ীতে। স্বামী মারা যাওয়ার পর আমাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন আমার শ্বশুর বাড়ির লোকজন। সেই হতে ছেলেদের নিয়ে বাপের বাড়িতে থাকি। আমার বড় ছেলে তুষার(১৬) সংসারের অভাব ঘুচাতে লেখাপড়া বাদ দিয়ে কাজ করে মুদি দোকানে। আর ছোট ছেলে ইমরান(১৩) স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করছে।

পারভিনা খাতুন আরও বলেন, আমি অসুস্থ শরীর নিয়ে কোন রকম মাঠে কাজ করে সংসার চালাচ্ছি। এক পাশে গরু আর এক পাশে আমি থাকি। আমার কপাল এতোটাই খারাপ যে একটি বিধবা ভাতার কার্ডও জোটেনি আমার কপালে। বাবার বাড়িতে থাকার কোন ঘর না থাকায় ১১ বছর ধরে আমি গোয়াল ঘরে বসবাস করছি।

অনেকে এসেছেন, দেখেছেন আমার দূরাবস্থা। অনেকে কথাও দিয়েছিলেন। তবে বাস্তবে কেউ এখনও আমার পাশে এসে দাঁড়ায়নি। ঘর দেওয়ার কথা বল্লেও এখন কেও কথা রাখেননি।

পারভিনা খাতুনের ভাই সাইফুল ইসলাম বলেন, আমরা গরীব মানুষ। আমাদের নিজেদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের বোনের জন্য ঘর করার জায়গা থাকলেও আমরা তাকে ঘর করে দিতে পারিনি। সরকার অনেককে ঘর দিচ্ছে। আমার বোনও একটি সরকারী ঘর পাওয়ার যোগ্য। সে যেন সরকারি ভাবে একটি থাকার ঘর পায় সেজন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, তার ব্যাপারে আমি কিছুই জানিনা। আমার সাথে যোগাযোগ করতে বলেন। আমার সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করবো।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক বলেন, ইউএনও মহোদয় বরাবর আবেদন করলে আমরা পরবর্তীতে তাকে একটি ঘরের ব্যবস্থা করার চেষ্টা করবো।

একই রকম সংবাদ সমূহ

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

  • তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা