বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ব‍্যাটারীচালিত ভ্যান উল্টে মহিলার মৃত‍‍্যু

যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর এলাকায় ব‍্যাটারীচালিত ভ্যান উল্টে জামেনা বেগম (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষণপুর এলাকায় কাশেমের মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত জামেনা বেগম উপজেলার গোড়পাড়া গ্রামের শামছুর সর্দারের স্ত্রী।

এ ঘটনায় ভ্যান চালক ভনু মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত ভনু মিয়াকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে নিহত জামেনা বেগম মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ব‍্যাটারীচালিত ভ্যানে করে রওয়ানা হন। পতিমধ্যে লক্ষ্মণপুর কাশেমের মোড়ে পৌঁছালে একটি ছাগল রাস্তা পার হওয়ার সময় ছাগলের দঁড়িতে বেঁধে ভ্যান উল্টে গেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে জামেনা বেগমের মৃত্যু হয় এবং ভ্যান চালক ভনু মিয়া গুরুতর আহত হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু