বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চতুর্থ ধাপে ৫২ পৌরসভায় বিএনপির মনোনয়ন যারা পেলেন

আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ৫২টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি।

শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা মনোনয়ন পেয়েছেন তাদের দলীয় প্রত্যয়নপত্র নিম্নলিখিত সময় অনুযায়ী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয় থেকে দেয়া হবে। চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগ ১৬ জানুয়ারি বেলা ১১টায়।

রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ ১৬ জানুয়ারি দুপুর ১২টায়। ঢাকা ও ময়মনসিংহ বিভাগ ১৬ জানুয়ারি দুপুর ২টায়।

যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন- ঠাকুরগাঁও সদর শরিফুল ইসলাম শরিফ, রানীশংকইল মাহমুদুননবী, লালমনিরহাট সদর মোশারফ হোসেন রানা, পাটগ্রাম এ কে এম মোস্তাফা সালাউজ্জামান ওপেল, জয়পুরহাটের আক্কেলপুর আলমগীর চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ওজিউল ইসলাম, রাজশাহীর নওহাটা শেখ মকবুল হোসেন, গোদাগাড়ী গোলাম কিবরিয়া, তানোর মিজানুর রহমান মিজান, তাহেরপুর আবু নাঈম সামসুর রহমান (মিন্টু), নাটোরের বড়াইগ্রাম ইসাহাক আলী, নাটোর সদর জিল্লুর রহমান খান চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগর শাহাজাহান কবীর, আলমডাঙ্গা মীর মহিউদ্দিন, যশোরের চৌগাছা আব্দুল হালিম বাঘারপাড়া আব্দুল হাই মনা, বাগেরহাট সদর সাইদ নিয়াজ হোসেন, সাতক্ষীরা সদর তাজকিন আহমেদ, পটুয়াখালীর কলাপাড়া হুমায়ুন কবির, বরিশালের মুলাদী আল মামুন, বানারীপাড়া রিয়াজ উদ্দিন আহম্মেদ, টাঙ্গাইলের গোপালপুর খন্দকার জাহাঙ্গীর আলম, কালিহাতী আলী আকবর, জামালপুরের মেলান্দহ মনোয়ার হোসেন, শেরপুর সদর এবিএম মামুনুর রশিদ পলাশ, শ্রীবরদী আব্দুল হাকিম, নেত্রকোনা সদর আব্দুল্লাহ্ আল মামুন খান, কিশোরগঞ্জের বাজিতপুর এহেসান কুফিয়া, হোসেনপুর মুহাম্মদ মাহবুবুর রহমান, করিমগঞ্জ আব্দুল্লাহ আল মাসুদ সুমন, মুন্সীগঞ্জের মিরকাদিম মিজানুর রহমান, নরসিংদী সদর হারুন আর রশিদ, মাধবদী আনোয়ার হোসেন, ফরিদপুরের নগরকান্দা আলিমুজ্জামান মিয়া, মাদারীপুরের কালকিনি কামাল হোসেন, শরীয়তপুরের ডামুড্যা নাজমুল হক সবুজ মিয়া, সিলেটের কানাইঘাট শরিফুল হক, হবিগঞ্জের চুনারুঘাট আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জয়নাল আবেদীন আব্দু, কুমিল্লার হোমনা মো. আ. লতিফ, দাউদকান্দি নূর সেলিম সরকার, চাঁদপুরের কচুয়া হুমায়ুন কবির প্রধান, ফরিদগঞ্জ ইমাম হোসেন, নোয়াখালীর চাটখিল মোস্তফা কামাল, সোনাইমুড়ি মোতাহের হোসেন, লক্ষ্মীপুরের রামগতি সাহেদ আলী পুটু, চট্টগ্রামের সাতকানিয়ায় এ জেড এম মঈনুল হক চৌধুরী, পটিয়া নুরুল ইসলাম চন্দনাইশ মাহবুবুল আলম চৌধুরী, খাগড়াছড়ির মাটিরাঙ্গা শাহজালাল (কাজল), রাঙামাটি সদর মোহাম্মদ মামুনুর রশিদ বান্দরবান সদর মোহাম্মদ জাবেদ রেজা।

একই রকম সংবাদ সমূহ

কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। কারো যেকোনো রকমের ষড়যন্ত্র,বিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে এনপিবি নিউজ

সাতক্ষীরা প্রতিনিধি: সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলার প্রথম বছরবিস্তারিত পড়ুন

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথেবিস্তারিত পড়ুন

  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • পাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী
  • কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
  • তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • শিল্পাঞ্চলে ৬ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ‘বিভ্রান্তিকর’: নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
  • সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে : ডা. জুবাইদা রহমান
  • ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার
  • শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
  • শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিগত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি