রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া চাঁদকাটি পশ্চিমপাড়া এলাকায় একটি ঈদগাহের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সরকারি রাস্তা দখল ও জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডা. নাজমুল হুদা ঈদগাহের জন্য ২ শতক এবং মসজিদের জন্য ৫ শতক জমি দান করেন। ঈদগাহের পশ্চিম পাশ দিয়ে একটি সরকারি রাস্তা রয়েছে, যা দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রামবাসীর চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, ঈদগাহের প্রাচীর নির্মাণের ফলে ওই রাস্তার একটি অংশ সংকুচিত হয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

ফলেয়া গ্রামের ডা. নাজমুল হুদার স্ত্রী ফাতেমা বেগম এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়দের দাবি, মহসিন গাজী, মতিয়ার মোড়ল, আহাদ আলী সরদার ও সাঈদ সরদারের নেতৃত্বে সরকারি রাস্তাটিকে ঈদগাহের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে নায়েব অফিসে একাধিক অভিযোগও করা হয়েছে। এর আগে কয়েক দফা জমি মাপজোক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

সর্বশেষ ২৫ জুলাই সরকারি আমিন এবং স্থানীয় আমিন আজিজ ও শওকতের উপস্থিতিতে যৌথভাবে জমি মাপজোক করা হয়। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, সরকারি আমিন রাস্তাটি সরকারি সম্পত্তি বলে উল্লেখ করেন এবং সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না বলে মত দেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, এটি জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা। এ ধরনের জায়গায় স্থাপনা নির্মাণ হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে খলিষখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী মোহাম্মদ আবু হেলাল বলেন, “অভিযোগ পেয়েছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করব। তিনি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবেন।”

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরার তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণবিস্তারিত পড়ুন

তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি এলাকায় শালিখা নদীতে এক অজ্ঞাতপরিচয় পুরুষেরবিস্তারিত পড়ুন

তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড়বিস্তারিত পড়ুন

  • তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক
  • তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক
  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ