মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালন

সরদার জিল্লুর: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ -প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল গফুর, সদ্য অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।

সেসময় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানের আগে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম।
পরে বাইবেল ও গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাস স্বাগত বক্তব্য রাখেন।
সমবায়ীদের মধ্যে তবিবর রহমান ও মনোয়ারা বেগম বক্তব্য রাখেন।

শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে ঝিকরা সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল আমিন হোসেন, কাজিরহাট স্বপ্ন কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান, কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম, কাজিরহাট আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও কলারোয়া উপজেলা কেন্দ্রীয সমবায় এসোসিয়েশন লিঃ (বিআরডিবি) এর সভাপতি আব্দুল গফুরকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক মৌসুমী আক্তার ও পরিমল কুমার দাস।

সমবায়ী আবুল কালাম আজাদ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন