কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত


কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় কলারোয়া ফুটবল মাঠে কলারোয়া থানা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা থেকে চারটি দল অংশ নেয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কলারোয়া পৌরসভা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং হেলাতলা ইউনিয়ন কাবাডি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কলারোয়া পৌরসভা কাবাডি দল সাতক্ষীরা জেলা পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল পরবর্তীতে খুলনা রেঞ্জ পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। রেঞ্জ পর্যায়ে চ্যাম্পিয়ন দল জাতীয় পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবে।
এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে দর্শকরা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কাবাডি প্রতিযোগিতা উপভোগ করেন এবং সুন্দর এ আয়োজনের জন্য কলারোয়া থানা পুলিশকে ধন্যবাদ জানান
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
জুলফিকার আলী : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভোররাতে ফজরের নামাজ পড়তে বের হওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কলারোয়ার কেঁড়াগাছি প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন


