বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক

​জুলফিকার আলী : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভোররাতে ফজরের নামাজ পড়তে বের হওয়া এক নারীর দুই কান চাকু দিয়ে কেটে কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় আব্দুল গনি নামের এক চিহ্নিত চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের উদ্দেশ্যে নিজ ঘর থেকে বাইরে বের হন ওই নারী। আগে থেকেই ওত পেতে থাকা চিহ্নিত চোর আব্দুল গনি পেছন থেকে এসে ধারালো চাকু দিয়ে তার কানের দুটি দুল কেটে নিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ওই নারীর দুই কান কেটে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তপাত শুরু হয়। ভুক্তভোগী নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে চারদিক থেকে ঘিরে ফেলে চোর আব্দুল গনিকে হাতেনাতে আটক করেন।

এলাকাবাসীর তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আটক আব্দুল গনি এলাকার একজন কুখ্যাত ও চিহ্নিত অপকর্মকারী। দীর্ঘদিন ধরে সে এলাকায় চুরি, ডাকাতি, মাদক কেনাবেচা এবং বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করতে গিয়ে সে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল। এমনকি তার বিরুদ্ধে থানায় পূর্বের অপরাধের একাধিক মামলাও রয়েছে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত গনিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

​এ ঘটনায় কলারোয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি