সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বালু উত্তোলন করায় ৭০ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় অবৈধ উপায়ে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তির ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(১৩ আগস্ট)দুপুরের দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কেরালকাতা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জহুরুল ইসলাম। অভিযানে কেরালকাতা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাকির হোসেন (৩৯) পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলন করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে বিজ্ঞ আদালতের বেঞ্চ সহকারী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, কেরালকাতা গ্রামের বড় পুকুর হতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে স্তুপাকারে রাখার কারণে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ৫(১) ধারার অপরাধের কারণে মোবাইল কোর্ট আইন/২০০৯ এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১৫(১) ধারা অনুযায়ী ৭০,০০০/= টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম

শামসুর রহমান লালটু : সাতক্ষীরার কলারোয়ায় বানিজ্যিকভাবে ১০ বিঘা জমিতে ড্রাগন ফলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা

কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এক প্রস্তুতিমূলকবিস্তারিত পড়ুন

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম জোরদার এবং মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
  • কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!
  • কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান