সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ

অদ্য ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়ে কার্ক ইন এ্যাক্সির অর্থায়নে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে ও কলারোয়া মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কারিগরি সহযোগিতায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হল।
বেসরকারী সংস্থা সিসিডিবির ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পটি মূলত বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় কাজ করে যাচ্ছে।

প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রসীদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকে তানিম আসাদ।
এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইকরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন।
অত্র উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৫ জন শিক্ষক শিক্ষিকা উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করেন।
বক্তরা বলেন, দিনে দিনে সমাজে ও প্রতিষ্ঠান কেন্দ্রিক যৌন শোষণ ও নির্যাতন বেড়েই চলেছে, যার অধিকাংশ ঘটনাগুলি এ বিষয়ক সচেতনতা না থাকার কারনে প্রকাশিত হচ্ছে না। তাই সমাজে শিশু-কিশোর বয়স থেকে ঐ বিষয়ে প্রশিক্ষনের কোন বিকল্প নাই। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপস্থিত শিক্ষকগণ সিসিডিবি’কে সমাজের উন্নতি কল্পে এ ধরনের কর্মসূচী গ্রহনের জন্য ধন্যবাদ জানায়।
প্রসঙ্গত, প্রকল্পটি জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কারিগরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়