রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ইসলামপুর মাদ্রাসায় সহায়তা প্রদান মানবিক আস্থা ফাউন্ডেশনের

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া, (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজাবাকসা অবস্থিত ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করেছেন মানবিক আস্থা ফাউন্ডেশন। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫ ) সকালে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নতুন বছরের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র মাদ্রাসার সভাপতি ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক, মানবিক আস্থা ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জুয়েল নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন।
এসময় তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে থেকে সুন্দর ভাবে জীবন গড়ার জন্য উদ্বুদ্ধ করেন। এই মাদ্রাসার ছাত্র হাসিবুল ইসলাম এবার দাখিল পরীক্ষায় খুলনা বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাঁর পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পাশাপাশি মাদ্রাসা থেকে ১৬ জন শিক্ষার্থী এপ্লাস পাওয়ায় সকলকে অভিনন্দন জানান এবং যে কোন সমস্যায় মানবিক আস্থা ফাউন্ডেশন তাঁদের পাশে থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার ইদ্রিস আলী, সহ.সুপার মাওলানা আয়ুব হোসেন, ব্রজাবাকসা ব্লাড ব্যাংকের সভাপতি ফারহান আল বাশার, সমাজ সেবক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান, শিক্ষক আসাদুজ্জামান, ফজলুর রহমান সহ আরো অনেকেই।
অনুষ্ঠানের শেষে অংশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আরাফাত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আলমামুন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা