সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে এড.মুস্তফা লুৎফুল্লাহ

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো কলারোয়ার বঙ্গবন্ধু মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে
কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা কলেজ ক্যাম্পাস। আর এই নবীন বরণকে সামনে রেখে
হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এম এ ফারুক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী
অফিসার রুলী বিশ্বাস, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রাক্তন অধ্যক্ষ ইউনুচ আলী, কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান
চৌধুরী মজনু।

এর আগে উদ্বোধক হিসাবে বক্তব্য দেন-বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবর রহমান। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টু, কলারোয়া রিপোর্টাস
ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-প্রভাষক মশিয়ার রহমান ও জহিরুল ইসলাম শাহিন।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এড.মুস্তফা লুৎফুল্লাহ
এমপি বলেন, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজ এ উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বিদ্যাপিঠ। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের
নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু